Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৩৩ পিএম, ১৫ জুলাই ২০২৬

ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭ সেনাসদস্য; পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের বাম্বুরে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন ইরানি সেনাসদস্য নিহত হয়েছেন। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এক সামরিক বিবৃতিতে ইরান জানায়, বাম্বুরের সেনা ব্যারাক লক্ষ্য করে মোট ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ঘাঁটিতে অবস্থানরত ৩৮৮তম ব্রিগেডের সাত সদস্য নিহত হন এবং […]

ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭ সেনাসদস্য; পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের বাম্বুরে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন ইরানি সেনাসদস্য নিহত হয়েছেন। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।

বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এক সামরিক বিবৃতিতে ইরান জানায়, বাম্বুরের সেনা ব্যারাক লক্ষ্য করে মোট ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ঘাঁটিতে অবস্থানরত ৩৮৮তম ব্রিগেডের সাত সদস্য নিহত হন এবং আরও কয়েকজন সেনা আহত হন।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, হামলায় ব্যারাকের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি অতিথিশালা, প্রহরী চৌকি এবং সেনাসদস্যদের আবাসন ভবনও রয়েছে।

ইরান এই হামলাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছে এবং এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।

বিবৃতিতে তেহরান সতর্ক করে বলেছে, এই হামলার জবাব দেওয়া হবে এবং উপযুক্ত সময় ও উপযুক্ত উপায়ে এর প্রতিক্রিয়া জানানো হবে।

ইরানি সেনাবাহিনী বলেছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হামলার জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে এবং নিহত সেনাসদস্যদের আত্মত্যাগের প্রতিশোধ নেওয়া হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। হরমুজ প্রণালি, নৌ অবরোধ এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান আরও কঠোর হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, সর্বশেষ এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ