ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্প্রতিক সংঘাতে দেশটির সশস্ত্র বাহিনী যে প্রতিরোধ গড়ে তুলেছে, তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যাশার সম্পূর্ণ বাইরে ছিল। তার দাবি, এই প্রতিরোধই বিশ্বমঞ্চে ইরানকে আরও শক্তিশালী ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বুধবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী এমন জবাব দিয়েছে, যা আক্রমণকারী পক্ষ কল্পনাও করেনি। দেশের […]
ছবি: সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্প্রতিক সংঘাতে দেশটির সশস্ত্র বাহিনী যে প্রতিরোধ গড়ে তুলেছে, তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যাশার সম্পূর্ণ বাইরে ছিল। তার দাবি, এই প্রতিরোধই বিশ্বমঞ্চে ইরানকে আরও শক্তিশালী ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বুধবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী এমন জবাব দিয়েছে, যা আক্রমণকারী পক্ষ কল্পনাও করেনি। দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও জনগণের ঐক্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা পৌঁছে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
পেজেশকিয়ান বলেন, প্রতিপক্ষের ধারণা ছিল অল্প সময়ের মধ্যেই ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। কিন্তু বাস্তবে ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধ সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং জাতীয় স্বার্থ রক্ষায় সব ধরনের প্রস্তুতি বজায় রাখবে।
উল্লেখ্য, যুদ্ধের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা শুরু হয়েছে।