সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২৬ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬

ইরান যুদ্ধে জড়ালে চীন-রাশিয়াকে মূল্য দিতে হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান ইরান সংকটে চীন বা রাশিয়া সরাসরি জড়িত নয় বলে তিনি মনে করেন। তবে ভবিষ্যতে দেশ দুটি যদি ইরানকে সামরিকভাবে সহায়তা করে বা সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তাদেরও এর মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত এক […]

ইরান যুদ্ধে জড়ালে চীন-রাশিয়াকে মূল্য দিতে হবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান ইরান সংকটে চীন বা রাশিয়া সরাসরি জড়িত নয় বলে তিনি মনে করেন। তবে ভবিষ্যতে দেশ দুটি যদি ইরানকে সামরিকভাবে সহায়তা করে বা সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তাদেরও এর মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন তিনি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে, চীন বা কোনো চীনা প্রতিষ্ঠান ইরানকে অস্ত্র সরবরাহ করবে না।

ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট শি স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো অবস্থাতেই চীন বা চীনা কোম্পানিগুলো ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র দেবে বা বিক্রি করবে না।”

তিনি আরও বলেন, ইরানকে অস্ত্র সরবরাহ করা চীন বা রাশিয়ার কারও স্বার্থেই নয়। তার মতে, যদি বেইজিং বা মস্কো তেহরানকে সামরিক সহায়তা দেয়, তাহলে তার নেতিবাচক পরিণতি তাদেরও ভোগ করতে হবে।

ট্রাম্পের ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত না হওয়াই আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, চীন ও রাশিয়াও বিষয়টি উপলব্ধি করছে এবং সরাসরি সংঘাতে জড়ানোর ঝুঁকি নিতে চাইবে না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ