ইরানে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যে বিপুল অর্থ ব্যয় করেছে, সেই অর্থ দিয়ে বিশ্বের কোটি কোটি দরিদ্র মানুষের জীবন রক্ষা করা যেত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক সমন্বয় অফিসের (ওচা) প্রধান টম ফ্লেচার। শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি বছর মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য তাদের প্রায় ২৩ বিলিয়ন ডলার প্রয়োজন। এই অর্থ দিয়ে […]
ছবি: সংগৃহীত
ইরানে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যে বিপুল অর্থ ব্যয় করেছে, সেই অর্থ দিয়ে বিশ্বের কোটি কোটি দরিদ্র মানুষের জীবন রক্ষা করা যেত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক সমন্বয় অফিসের (ওচা) প্রধান টম ফ্লেচার।
শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি বছর মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য তাদের প্রায় ২৩ বিলিয়ন ডলার প্রয়োজন। এই অর্থ দিয়ে বিশ্বের প্রায় ৮ কোটি ৭০ লাখ অসহায় মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হতো।
টম ফ্লেচার বলেন, “আমাদের লক্ষ্য হলো কোটি মানুষের জীবন রক্ষা করা। কিন্তু প্রয়োজনীয় অর্থের ঘাটতি থাকায় সেই কাজ কঠিন হয়ে পড়ছে।”
অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা কংগ্রেসের প্রতিরক্ষা কমিটিকে জানিয়েছেন, ইরানে সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এর বড় অংশ গেছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিচালনায়।
তবে সিএনএনের এক সূত্রের দাবি, এই হিসাবই চূড়ান্ত নয়; প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ ব্যয়ের বিপরীতে মানবিক সহায়তার এই তুলনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সামরিক সংঘাতের পেছনে বিপুল অর্থ ব্যয়ের বদলে সেই অর্থ মানবিক সংকট মোকাবিলায় ব্যবহার করা হলে বৈশ্বিকভাবে আরও ইতিবাচক প্রভাব পড়তে পারত।