সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
৪:৪৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা

ইরান-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে সোমবার মার্কিন কর্মকর্তাদের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনায় কী কী বিষয় নিয়ে কথা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সোমবার মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও […]

ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরান-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে সোমবার মার্কিন কর্মকর্তাদের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনায় কী কী বিষয় নিয়ে কথা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সোমবার মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে হোয়াইট হাউসে ট্রাম্প আবারও বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই জয়ী হবে। একই সঙ্গে জ্বালানি তেলের দামও দ্রুত কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার জন্য কয়েকটি দেশের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা চলছে। কাতারও এই মধ্যস্থতা প্রক্রিয়ায় যুক্ত রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের আলোচনায় পরিস্থিতিতে নতুন করে অগ্রগতি আনার চেষ্টা করা হয়েছে। তবে এখন পর্যন্ত আলোচনার কোনো সুনির্দিষ্ট ফলাফল প্রকাশ করা হয়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

ইরান কখনো মাথা নত করবে না বলে ভাষণ শেষ করলেন পেজেশকিয়ান
১ সপ্তাহ আগে

আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ