সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:১৬ অপরাহ্ন, ২১ মে ২০২৬

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহের কথা প্রকাশ করেছেন। এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভবিষ্যতে ইসরাইলের প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করার বিষয়টি তিনি বিবেচনা করতে পারেন। বুধবার ইউনাইটেড স্টেটস কোস্ট গার্ড একাডেমির সমাবর্তন অনুষ্ঠানের আগে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, ইসরাইলে তার জনপ্রিয়তা অনেক বেশি এবং সেখানকার জনগণের বড় […]

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহের কথা প্রকাশ করেছেন। এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভবিষ্যতে ইসরাইলের প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করার বিষয়টি তিনি বিবেচনা করতে পারেন।

বুধবার ইউনাইটেড স্টেটস কোস্ট গার্ড একাডেমির সমাবর্তন অনুষ্ঠানের আগে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, ইসরাইলে তার জনপ্রিয়তা অনেক বেশি এবং সেখানকার জনগণের বড় অংশ তাকে সমর্থন করে।

ট্রাম্প বলেন, “সম্ভবত এখানে আমার দায়িত্ব শেষ হওয়ার পর আমি ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, যেখানে আমার জনপ্রিয়তা ৯৯ শতাংশ দেখানো হয়েছে।”

তবে তিনি কোন জরিপের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি। এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে চাইলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প বারবার নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়ে আসছেন।

নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প বলেন, “তিনি খুবই দক্ষ ও শক্ত অবস্থানের একজন নেতা। যুদ্ধকালীন পরিস্থিতিতে তাকে যথেষ্ট মূল্যায়ন করা হচ্ছে না।”

সম্প্রতি ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ঘনিষ্ঠ সমন্বয়ের মধ্যেই ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এটি রাজনৈতিক মন্তব্য হলেও এর মাধ্যমে মধ্যপ্রাচ্য ইস্যুতে নিজের অবস্থান আরও স্পষ্ট করতে চেয়েছেন ট্রাম্প।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ