সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
৭:৪৬ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ইয়েমেনি ড্রোন হামলায় ৩২ ইসরাইলি আহত

ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ড্রোন দক্ষিণ ইলাত বন্দরে আঘাত হানার ফলে অন্তত ৩২ জন বসতি স্থাপনকারী আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। টাইমস অব ইসরাইল জানিয়েছে, ড্রোনটি ইলাতে আঘাত হানার পরপরই সাইরেন বাজতে থাকে। ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ড্রোন অনুপ্রবেশের সতর্ক সাইরেন বাজার পর ইলাতে […]

ইয়েমেনি ড্রোন হামলায় ৩২ ইসরাইলি আহত
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ড্রোন দক্ষিণ ইলাত বন্দরে আঘাত হানার ফলে অন্তত ৩২ জন বসতি স্থাপনকারী আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ড্রোনটি ইলাতে আঘাত হানার পরপরই সাইরেন বাজতে থাকে।

ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ড্রোন অনুপ্রবেশের সতর্ক সাইরেন বাজার পর ইলাতে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাকর্মী ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে’।

ইসরাইলের অন্য গণমাধ্যমগুলো জানিয়েছে, ড্রোনটি অধিকৃত ইলাতের একটি পর্যটন এলাকায় আঘাত হানার পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

একটি ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি আটকাতে ইসরাইলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে।

প্রকাশিত আরেকটি ভিডিওচিত্রে দেখা গেছে, ইয়েমেনি ড্রোনটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে অন্তত সাতজন গুরুতরভাবে আহত হয়।

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, অন্তত পাঁচজন আহত হয়েছে, যাদের মধ্যে দু’জন গুরুতরভাবে শার্পনেলের আঘাতে জখম হয়েছেন।

ইসরাইলি চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনাস্থলেই আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইলাত দীর্ঘদিন ধরেই ইয়েমেনিদের হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে।

টাইমস অব ইসরাইল আরও জানায়, গত সপ্তাহেই ইয়েমেনি বাহিনীর নিক্ষিপ্ত একটি ড্রোন ইলাতের একটি হোটেলে গিয়ে আঘাত হানে। সূত্র: মেহের

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ