সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

পরিবেশ
৩:১২ পিএম, ১৮ মার্চ ২০২৬

ঈদের দিন দেশজুড়ে বৃষ্টি ও শিলাবৃষ্টির আভাস

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী শুক্রবার বা শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। আর এই সময়জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিনসহ টানা কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ ড. ওমর ফারুক […]

ঈদের দিন দেশজুড়ে বৃষ্টি ও শিলাবৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী শুক্রবার বা শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। আর এই সময়জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিনসহ টানা কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানান, আগামী পাঁচদিন সারা দেশে কমবেশি বৃষ্টিপাত হবে। বিশেষ করে শুক্রবার ও শনিবার বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। তবে ঈদের দিনে লাগাতার বৃষ্টি না হয়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে এবং মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের আবহাওয়ায় এই পরিবর্তন দেখা দিচ্ছে।

রাজধানী ঢাকা–সহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। ঝড়ো হাওয়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ২০ থেকে ২১ মার্চ দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা বাড়তে পারে। মার্চ থেকে মে পর্যন্ত সময়টিকে কালবৈশাখীর মৌসুম হিসেবে উল্লেখ করে তিনি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সব মিলিয়ে ঈদের সময়জুড়ে আবহাওয়ার অনিশ্চয়তার কারণে দেশবাসীকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ