সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
৬:৫১ পিএম, ৫ আগস্ট ২০২৬

উমরাহযাত্রীদের জন্য ‘নুসুক’ ফুড ভাউচার বাধ্যতামূলক করল সৌদি আরব

বাংলাদেশসহ চার দেশের উমরাহযাত্রীদের জন্য নতুন একটি সেবা চালু করেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উমরাহ ভিসার সঙ্গে ‘নুসুক’ ফুড ভাউচার বাধ্যতামূলকভাবে যুক্ত থাকবে। প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়াল মূল্যের এই ভাউচারের খরচ সরাসরি ভিসা ফিতেই অন্তর্ভুক্ত করা হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশর থেকে আগত উমরাহযাত্রীদের জন্য রবি-উল-আউয়াল […]

উমরাহযাত্রীদের জন্য ‘নুসুক’ ফুড ভাউচার বাধ্যতামূলক করল সৌদি আরব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশসহ চার দেশের উমরাহযাত্রীদের জন্য নতুন একটি সেবা চালু করেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উমরাহ ভিসার সঙ্গে ‘নুসুক’ ফুড ভাউচার বাধ্যতামূলকভাবে যুক্ত থাকবে। প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়াল মূল্যের এই ভাউচারের খরচ সরাসরি ভিসা ফিতেই অন্তর্ভুক্ত করা হবে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশর থেকে আগত উমরাহযাত্রীদের জন্য রবি-উল-আউয়াল মাসের প্রথম দিন থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হবে।

নতুন নীতির আওতায় উমরাহযাত্রীদের হোটেল বুকিং, পরিবহন, খাবার এবং অন্যান্য সেবা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। এ জন্য মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার অনুমোদিত রেস্তোরাঁকে নুসুক অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে।

প্রতিটি উমরাহযাত্রীকে একটি স্বতন্ত্র ডিজিটাল কোড দেওয়া হবে। ওই কোড ব্যবহার করে নুসুক অ্যাপে অন্তর্ভুক্ত রেস্তোরাঁগুলো থেকে নির্ধারিত খাবার গ্রহণ করা যাবে।

সৌদি কর্তৃপক্ষের লক্ষ্য, উমরাহযাত্রীদের জন্য মানসম্মত ও নিয়ন্ত্রিত খাদ্যসেবা নিশ্চিত করা, অননুমোদিত সেবাদাতাদের কার্যক্রম কমানো এবং পুরো উমরাহ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও স্বচ্ছ করা।

তবে নতুন এই নীতি চালুর ফলে উমরাহ প্যাকেজের মোট খরচ কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর অনেক ট্রাভেল এজেন্সি নতুন নিয়ম অনুযায়ী তাদের উমরাহ প্যাকেজ ও মূল্য পুনর্নির্ধারণের প্রস্তুতি শুরু করেছে।

সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ