নববর্ষ ২০২৬ সামনে রেখে যখন মানুষ প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে ব্যস্ত, ঠিক তখনই এই উৎসবের আনন্দকে কাজে লাগিয়ে নতুন ধরনের সাইবার প্রতারণার আশঙ্কা তৈরি হয়েছে। সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন—একটি সাধারণ ‘হ্যাপি নিউ ইয়ার’ শুভেচ্ছা বার্তাই আপনার স্মার্টফোন হ্যাক হওয়ার কারণ হতে পারে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, দেখতে একেবারেই সাধারণ নববর্ষের শুভেচ্ছা বার্তার আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ংকর […]
ছবি: সংগৃহীত
নববর্ষ ২০২৬ সামনে রেখে যখন মানুষ প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে ব্যস্ত, ঠিক তখনই এই উৎসবের আনন্দকে কাজে লাগিয়ে নতুন ধরনের সাইবার প্রতারণার আশঙ্কা তৈরি হয়েছে। সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন—একটি সাধারণ ‘হ্যাপি নিউ ইয়ার’ শুভেচ্ছা বার্তাই আপনার স্মার্টফোন হ্যাক হওয়ার কারণ হতে পারে।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, দেখতে একেবারেই সাধারণ নববর্ষের শুভেচ্ছা বার্তার আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ংকর ম্যালওয়্যার। একবার সেই ম্যালওয়্যার ফোনে প্রবেশ করলে ব্যবহারকারীর অজান্তেই স্মার্টফোনের নিয়ন্ত্রণ চলে যেতে পারে হ্যাকারদের হাতে।
ভারতের হায়দরাবাদ পুলিশ এবং তেলেঙ্গানা সাইবার সিকিউরিটি ব্যুরো সম্প্রতি এ বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রতারণা শুধু হোয়াটসঅ্যাপে সীমাবদ্ধ নয়—টেলিগ্রামসহ অন্যান্য জনপ্রিয় মেসেজিং অ্যাপেও একই ধরনের ভুয়া শুভেচ্ছা বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এসব বার্তা সাধারণত বন্ধুসুলভ ভাষায় লেখা হয় এবং অনেক সময় এমন কারও নম্বর থেকে আসে, যাকে পরিচিত মনে হলেও আপনার কন্টাক্ট লিস্টে নেই। ফলে সন্দেহ না করেই অনেকেই বার্তাটি খুলে ফেলেন। আর সেখান থেকেই শুরু হয় বিপদ।
এই ভুয়া নববর্ষের শুভেচ্ছা বার্তায় সাধারণত একটি এপিকে (APK) ফাইল সংযুক্ত থাকে, যা অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করার অনুরোধ জানানো হয়। ব্যবহারকারী যদি সেটি ইনস্টল করেন, তাহলে ওই ফাইল ফোনের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে গোপনে ব্যাকগ্রাউন্ডে সক্রিয় হয়ে যায়।
এর মাধ্যমে হ্যাকাররা—
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, একবার ফোন হ্যাক হয়ে গেলে হ্যাকাররা ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকেই একই ভুয়া শুভেচ্ছা বার্তা তার কন্টাক্ট লিস্টে থাকা অন্যদের কাছে পাঠাতে পারে। এতে খুব দ্রুত একটি বড় আকারের চেইন রিঅ্যাকশন তৈরি হয়।
পুলিশ ও সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ নাগরিকদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে—
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সামান্য সতর্কতা অবলম্বন করলেই এ ধরনের সাইবার হামলা থেকে নিজেকে এবং প্রিয়জনদের নিরাপদ রাখা সম্ভব।
সূত্র: নিউজ ১৮