সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
৪:২৪ পিএম, ৩০ জুলাই ২০২৬

এক্সে চালু হলো অর্থ লেনদেন সেবা, করা যাবে কেনাকাটাও

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) যুক্তরাষ্ট্রে তাদের অর্থ লেনদেন সেবা ‘এক্স মানি’ (X Money) আনুষ্ঠানিকভাবে চালু করেছে। নতুন এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিক অর্থ আদান-প্রদান, কেনাকাটা, ডিজিটাল পেমেন্ট এবং ডেবিট কার্ড ব্যবহারের সুবিধা পাবেন। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে সেবাটি যুক্তরাষ্ট্রের পেইড ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। এক্স মানির আওতায় ব্যবহারকারীদের একটি ডিজিটাল […]

এক্সে চালু হলো অর্থ লেনদেন সেবা, করা যাবে কেনাকাটাও

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) যুক্তরাষ্ট্রে তাদের অর্থ লেনদেন সেবা ‘এক্স মানি’ (X Money) আনুষ্ঠানিকভাবে চালু করেছে। নতুন এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিক অর্থ আদান-প্রদান, কেনাকাটা, ডিজিটাল পেমেন্ট এবং ডেবিট কার্ড ব্যবহারের সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে সেবাটি যুক্তরাষ্ট্রের পেইড ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

এক্স মানির আওতায় ব্যবহারকারীদের একটি ডিজিটাল ভিসা ডেবিট কার্ড দেওয়া হবে, যা তাৎক্ষণিকভাবে অ্যাপল পে-এর সঙ্গে যুক্ত করা যাবে। পরে তাদের একটি ফিজিক্যাল ভিসা ডেবিট কার্ডও সরবরাহ করা হবে।

এই কার্ড ব্যবহার করে বিদেশে কেনাকাটার ক্ষেত্রে অতিরিক্ত বৈদেশিক লেনদেন ফি দিতে হবে না। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের এটিএম থেকে অতিরিক্ত চার্জ ছাড়াই নগদ অর্থ উত্তোলনের সুবিধাও থাকবে।

এক্স জানিয়েছে, প্রিমিয়াম প্লাস গ্রাহকেরা জমা রাখা অর্থের ওপর বছরে ৬ শতাংশ হারে মুনাফা (APY) পাবেন। এছাড়া নির্দিষ্ট কিছু কেনাকাটায় সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও দেওয়া হবে।

ডাইরেক্ট ডিপোজিট সুবিধা ব্যবহারকারীরা নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই জমা হওয়া অর্থ ব্যবহারের সুযোগ পাবেন বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক্স মানি চালুর মাধ্যমে ইলন মাস্কের দীর্ঘদিনের পরিকল্পনার আরেকটি ধাপ বাস্তবায়িত হলো। টুইটার অধিগ্রহণের পর থেকেই তিনি এক্সকে একটি ‘এভরিথিং অ্যাপ’ হিসেবে গড়ে তোলার কথা বলে আসছেন, যেখানে সামাজিক যোগাযোগের পাশাপাশি অর্থ লেনদেন, কেনাকাটা এবং অন্যান্য ডিজিটাল সেবা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এক্স মানি সফল হলে এটি ভবিষ্যতে ডিজিটাল পেমেন্ট খাতে বড় প্রতিযোগিতার সৃষ্টি করতে পারে এবং এক্সকে একটি পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্ল্যাটফর্মে রূপান্তরের পথ আরও সুগম করবে।

সূত্র: টেকক্রাঞ্চ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ