সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:২৩ পিএম, ১৪ অক্টোবর ২০২৬

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন চার নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার গুরুত্ব বাড়ছে। তবে দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন বহাল থাকছেন। দলের দায়িত্বশীল ও নীতিনির্ধারণী সূত্রের বরাতে জানা গেছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির […]

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন চার নেতা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার গুরুত্ব বাড়ছে। তবে দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন বহাল থাকছেন।

দলের দায়িত্বশীল ও নীতিনির্ধারণী সূত্রের বরাতে জানা গেছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশ করা হতে পারে। নেতাদের রাজনৈতিক ভূমিকা, আন্দোলন-সংগ্রামে সক্রিয়তা, দক্ষতা ও কাজের মূল্যায়নকে এ পরিবর্তনের প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চার নেতার দায়িত্বে পরিবর্তন

পুনর্গঠিত কমিটিতে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হচ্ছে। বর্তমানে হাসনাত দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।

অন্যদিকে, দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হচ্ছে। এনসিপির মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকেও একই পদে আনা হচ্ছে।

রাজনৈতিক পর্ষদে পরিবর্তন নেই

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ। ১৬ সদস্যের এই পর্ষদের সদস্যসংখ্যা অপরিবর্তিত থাকছে বলে জানা গেছে। দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেনই দায়িত্ব পালন করবেন।

তবে কেন্দ্রীয় নেতৃত্বের বিভিন্ন পদে রদবদলের মধ্য দিয়ে সাংগঠনিক কাঠামো আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে দলটির।

সারজিসের নেতৃত্বে ২৩ সদস্যের সাংগঠনিক উপকমিটি

এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সারজিস আলমের নেতৃত্বে ২৩ সদস্যের একটি সাংগঠনিক উপকমিটি গঠন করা হচ্ছে।

এই কমিটিতে উপপ্রধান হিসেবে থাকছেন আদিব (দক্ষিণাঞ্চল) ও জুনায়েদ (উত্তরাঞ্চল)। এ ছাড়া ১০ জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং ১০ জন বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক থাকবেন।

নতুন অঙ্গ ও সহযোগী সংগঠন গঠনের উদ্যোগ

কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পাশাপাশি এনসিপির নতুন কয়েকটি অঙ্গ ও সহযোগী সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি নামে একটি অঙ্গসংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।

এ ছাড়া জাতীয় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান অ্যালায়েন্স নামে একটি সহযোগী সংগঠন গঠনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পুনর্গঠন করা হচ্ছে এনসিপির নারী শক্তিকেও।

২০২৫ সালে আত্মপ্রকাশ এনসিপির

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেয় দলটি। বর্তমানে জাতীয় সংসদে এনসিপির আটজন সংসদ সদস্য রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ