চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনেই দেশে ২৭১ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৫৯ কোটি ৬০ লাখ টাকা, প্রতি ডলার ১২২ টাকা হিসেবে।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গতকাল রোববার একদিনেই প্রবাসী আয় এসেছে […]
ফাইল ছবি
চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনেই দেশে ২৭১ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৫৯ কোটি ৬০ লাখ টাকা, প্রতি ডলার ১২২ টাকা হিসেবে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গতকাল রোববার একদিনেই প্রবাসী আয় এসেছে ১ হাজার ৬৯৫ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ে ১৯ দশমিক ৬০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সামগ্রিক হিসাবেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। এই সময়ে দেশে এসেছে ২ হাজার ৮৯২ কোটি ৬০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২ হাজার ৪০৫ কোটি ৬০ লাখ ডলার। ফলে গত অর্থবছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২০ দশমিক ২০ শতাংশ।