সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
২:৩৮ পিএম, ৩০ নভেম্বর ২০২৫

এবার বাজারে মানুষ ধোয়ার মেশিন আনল জাপান

দি বাংলা ভয়েস ডেস্ক : জাপানের একটি সংস্থা মানুষ ধোয়ার একটি বিশেষ ওয়াশিং মেশিন তৈরি করেছে। ওসাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপোতে প্রথমবার এটি প্রদর্শিত হয়েছিল এবং এখন জাপানের বাজারে বিক্রি শুরু হয়েছে। জামাকাপড় ধোয়ার মতোই এবার মানুষও এই মেশিনে ধোয়া যাবে। জাপান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আপাতত ৫০টি মেশিন তৈরি হবে। এর দাম প্রায় ৩ লাখ ৮৫ […]

এবার বাজারে মানুষ ধোয়ার মেশিন আনল জাপান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক : জাপানের একটি সংস্থা মানুষ ধোয়ার একটি বিশেষ ওয়াশিং মেশিন তৈরি করেছে। ওসাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপোতে প্রথমবার এটি প্রদর্শিত হয়েছিল এবং এখন জাপানের বাজারে বিক্রি শুরু হয়েছে। জামাকাপড় ধোয়ার মতোই এবার মানুষও এই মেশিনে ধোয়া যাবে।

জাপান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আপাতত ৫০টি মেশিন তৈরি হবে। এর দাম প্রায় ৩ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার। 

ইতোমধ্যেই ওসাকার একটি হোটেল এই যন্ত্র কিনেছে অতিথিদের জন্য এবং আমেরিকার একটি রিসোর্ট সংস্থা আগ্রহ দেখিয়েছে।

সংস্থা ‘সায়েন্স’ জানিয়েছে, মেশিনের ভেতরে থাকা ক্যাপসুলে প্রবেশ করে ঢাকনা বন্ধ করলে ধোয়ার প্রক্রিয়া শুরু হয়। এটি জামাকাপড়ের মতো ঘোরানো বা কাঁচাকাচি করবে না। বরং ধোয়ার মতো ছোট ছোট জলকণা এবং মাইক্রো-বুদবুদ ব্যবহার করে পুরো শরীর পরিষ্কার ও সতেজ রাখবে।

মেশিনে থাকা সেন্সর হৃদস্পন্দন এবং অন্যান্য শারীরিক মানদণ্ড পর্যবেক্ষণ করবে, যাতে ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত হয়। ধোয়ার সময় হালকা সঙ্গীত বাজবে এবং মনকে শান্ত করতে ভিডিও বা ছবি প্রদর্শন করা হবে। ধোয়ার পর শরীরও শুকানো হবে, ফলে গোসলের পর গা মোছার ঝামেলা থাকবে না।

‘মানব ওয়াশিং মেশিন’। ছবি: সংগৃহীত

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ