সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:২৮ পিএম, ২২ এপ্রিল ২০২৬

এবার সংসদে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি তুললেন হান্নান মাসউদ

জাতীয় সংসদে নোয়াখালীকে নতুন বিভাগ হিসেবে গঠনের দাবি তুলেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ। বুধবার সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জানান। হান্নান মাসউদ বলেন, বৃহত্তর নোয়াখালীকে বিভাগ করার দাবিতে ১৯৯৪ সাল থেকে স্থানীয় জনগণ ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছে। তার মতে, ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক গুরুত্ব ও সাংস্কৃতিক বৈচিত্র্যের […]

এবার সংসদে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি তুললেন হান্নান মাসউদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় সংসদে নোয়াখালীকে নতুন বিভাগ হিসেবে গঠনের দাবি তুলেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ। বুধবার সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জানান।

হান্নান মাসউদ বলেন, বৃহত্তর নোয়াখালীকে বিভাগ করার দাবিতে ১৯৯৪ সাল থেকে স্থানীয় জনগণ ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছে। তার মতে, ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক গুরুত্ব ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে অঞ্চলটি স্বতন্ত্র পরিচয়ের দাবিদার।

তিনি আরও উল্লেখ করেন, নোয়াখালী দেশের প্রাচীন জেলাগুলোর একটি। ব্রিটিশ আমলে এই অঞ্চলের কৌশলগত গুরুত্বের কারণে এখানে বড় ধরনের বিমান ঘাঁটি স্থাপন করা হয়েছিল। পাশাপাশি ‘ভুলুয়া’ নামে একটি গুরুত্বপূর্ণ নদীবন্দরও ছিল, যা একসময় দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত ছিল।

বক্তব্যে তিনি বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন—খেলাফত আন্দোলন, ব্রিটিশবিরোধী সংগ্রাম, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থান—সব ক্ষেত্রেই নোয়াখালীর মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল।

তবে রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে এই অঞ্চল উন্নয়ন ও প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, বিভাগ ঘোষণা করা হলে এই বৈষম্য কমবে এবং অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ