মার্কিন-ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির প্রভাবে বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংকট ২০২৭ সালের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, স্বল্পমেয়াদে সরবরাহ ঘাটতি এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ধীরগতির কারণে ২০২৬ […]
ছবি: সংগৃহীত
মার্কিন-ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির প্রভাবে বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংকট ২০২৭ সালের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, স্বল্পমেয়াদে সরবরাহ ঘাটতি এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ধীরগতির কারণে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এলএনজি সরবরাহে প্রায় ১২ হাজার কোটি ঘনমিটার ঘাটতি দেখা দিতে পারে।
আইইএ আরও জানিয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন গ্যাস উৎপাদন প্রকল্প চালু হলে সময়ের সঙ্গে এই ঘাটতি কিছুটা কমতে পারে। তবে তার আগে অন্তত ২০২৬ ও ২০২৭ সালজুড়ে এলএনজি বাজারে চাপ ও সরবরাহ সংকট অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়াতে পারে এবং আমদানিনির্ভর দেশগুলোর ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।