সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
১২:৫৪ পিএম, ২৫ মার্চ ২০২৬

এলপি গ্যাস আমদানিতে এলসি সহজ করল বাংলাদেশ ব্যাংক

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এলপি গ্যাস আমদানিতে এলসি সংক্রান্ত জটিলতা কমাতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-২ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, জ্বালানি খাতের আমদানিতে এলসি মার্জিনসহ ঋণ দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান কিছু সীমাবদ্ধতা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংক কোম্পানি আইন, […]

এলপি গ্যাস আমদানিতে এলসি সহজ করল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এলপি গ্যাস আমদানিতে এলসি সংক্রান্ত জটিলতা কমাতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-২ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, জ্বালানি খাতের আমদানিতে এলসি মার্জিনসহ ঋণ দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান কিছু সীমাবদ্ধতা সাময়িকভাবে শিথিল করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৬খ(১) ধারায় উল্লেখিত শর্ত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে না। ফলে কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে ঋণ দেওয়ার ক্ষেত্রে পূর্বের সীমা আপাতত প্রযোজ্য হবে না।

তবে ওই ধারায় নির্ধারিত ২৫ শতাংশ ঊর্ধ্বসীমার পরিবর্তে নতুন সীমা বাংলাদেশ ব্যাংক নিজেই নির্ধারণ করবে বলে জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ