সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:২৩ পিএম, ২৭ নভেম্বর ২০২৫

ওয়াশিংটনে হামলা: যুক্তরাষ্ট্র অভিবাসন প্রক্রিয়া বন্ধ করল আফগানদের

দি বাংলা ভয়েস ডেস্ক :  ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছে দুই ন্যাশনাল গার্ড সেনার ওপর গুলির ঘটনায় একজন আফগান শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানের নাগরিকদের অভিবাসনের সব অনুরোধ প্রক্রিয়াকরণ স্থগিত করেছে। বুধবার ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে হোয়াইট হাউজের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করা হলে তারা মারাত্মভাবে আহত হন। তদন্তকারীরা এ ঘটনায় সন্দেহভাজনকে রহমানুল্লাহ লাকানওয়াল (২৯) […]

ওয়াশিংটনে হামলা: যুক্তরাষ্ট্র অভিবাসন প্রক্রিয়া বন্ধ করল আফগানদের

ওয়াশিংটন ডিসির ঘটনাস্থল। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক :  ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছে দুই ন্যাশনাল গার্ড সেনার ওপর গুলির ঘটনায় একজন আফগান শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানের নাগরিকদের অভিবাসনের সব অনুরোধ প্রক্রিয়াকরণ স্থগিত করেছে।

বুধবার ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে হোয়াইট হাউজের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করা হলে তারা মারাত্মভাবে আহত হন। তদন্তকারীরা এ ঘটনায় সন্দেহভাজনকে রহমানুল্লাহ লাকানওয়াল (২৯) বলে শনাক্ত করেন।

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এই ঘোষণা দিয়েছে। নিরাপত্তা ও যাচাই-বাছাই প্রটোকল পর্যালোচনা করে দেখার জন্য আফগান নাগরিকদের অভিবাসনের অনুরোধ প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তারা।

বলা হচ্ছে, এই ব্যক্তি ২০২১ সালে সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ড সেনাদের ওপর হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছেন।

যে কোনও দেশের নাগরিক যারা যুক্তরাষ্ট্রের নয়, সেইসব বিদেশিদেরকে তাড়াতে তিনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

বিশেষ অভিবাসন সুরক্ষা মর্যাদার আওতায় শত-সহস্র আফগান নাগরিক যুক্তরাষ্ট্রে ঢুকেছিল আগের প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে।

যুক্তরাষ্ট্রের সেনারা পুরোপুরি আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর ‘অপারেশ এলাইজ ওয়েলকাম’ কর্মসূচির আওতায় এই আফগানদেরকে নেওয়া হয়েছিল।

সে সময় যুক্তরাষ্ট্রের সেনারা চলে যাওয়ার পর তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল।

এক সংবাদ ব্রিফিংয়ে ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশের সহকারী প্রধান জেফ ক্যারল জানান, আহত ওই দুই সেনা ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের সদস্য। তারা ‘হাই-ভিজিবিলিটি পেট্রল’ এর অংশ। স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ১৭তম এবং ১ নম্বর রাস্তা কোণের কাছে, হোয়াইট হাউজ থেকে কয়েক ব্লক দূরে ছিলেন।

সন্দেহভাজন এক কোণে এসে তাদের ওপর ‘চোরাগোপ্তা’ হামলা চালায়। দুই পক্ষের মধ্যে গোলাগুলির পর ন্যাশনার গার্ডের অন্য সদস্যরা গুলিবর্ষণকারীকে আটক করতে সক্ষম হয়।

বুধবার কেন্টাকিতে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্স এ এক পোস্টে বলেছেন, এই গুলিবর্ষণ প্রমাণ করেছে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ন্যায্য ছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ