ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যা মামলায় বিশেষ আইনি পরামর্শদাতা নিয়োগ দিয়েছে সরকার। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজীকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার রাতে আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব মফিজুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড সংক্রান্ত পল্টন থানায় দায়ের করা মামলায় […]
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যা মামলায় বিশেষ আইনি পরামর্শদাতা নিয়োগ দিয়েছে সরকার। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজীকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার রাতে আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব মফিজুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড সংক্রান্ত পল্টন থানায় দায়ের করা মামলায় সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা ও প্রসিকিউশন টিমকে যথাযথ ও দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করতে তাকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।