সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
৪:৫০ পিএম, ৬ আগস্ট ২০২৬

কম খরচে শক্তিশালী এআই মডেল আনল ডিপসিক, চাপে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান?

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিক (DeepSeek) তাদের নতুন কোডিং মডেল V4 Flash উন্মোচন করেছে। কম খরচে উন্নতমানের কোড তৈরির সক্ষমতার কারণে নতুন এই মডেলটি ইতোমধ্যেই বিশ্বজুড়ে প্রযুক্তি অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি মার্কিন এআই কোম্পানিগুলোর জন্য নতুন প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এআই অবকাঠামো নির্মাণে শত […]

কম খরচে শক্তিশালী এআই মডেল আনল ডিপসিক, চাপে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিক (DeepSeek) তাদের নতুন কোডিং মডেল V4 Flash উন্মোচন করেছে। কম খরচে উন্নতমানের কোড তৈরির সক্ষমতার কারণে নতুন এই মডেলটি ইতোমধ্যেই বিশ্বজুড়ে প্রযুক্তি অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি মার্কিন এআই কোম্পানিগুলোর জন্য নতুন প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে।

বিশেষজ্ঞদের ধারণা, বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এআই অবকাঠামো নির্মাণে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করলেও সেই অবকাঠামো থেকে তৈরি এআই সেবার মূল্য দ্রুত কমে আসছে। ডিপসিকের নতুন মডেল সেই পরিবর্তনেরই একটি স্পষ্ট উদাহরণ।

এদিকে, দ্য নিউইয়র্ক টাইমস সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, আফ্রিকার বিভিন্ন দেশে দ্রুত বিস্তার ঘটছে চীনা এআই প্রযুক্তির। প্রতিবেদনে বলা হয়, ডিপসিকের পাশাপাশি আলিবাবা, বাইদুসহ অন্যান্য চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের এআই মডেলগুলো কম খরচ, সহজে কাস্টমাইজ করার সুবিধা এবং স্থানীয় ভাষা সমর্থনের কারণে জনপ্রিয়তা অর্জন করছে।

অন্যদিকে, অ্যাক্সিওস জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে তুলনামূলক কম কম্পিউটিং রিসোর্স ব্যবহার করেই বিশ্বমানের এআই মডেল তৈরি করে আলোচনায় আসে ডিপসিক। তাদের এই সাফল্য যুক্তরাষ্ট্রভিত্তিক এআই কোম্পানিগুলোর জন্য বড় ধরনের প্রতিযোগিতা তৈরি করে এবং প্রযুক্তি বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

গত শুক্রবার উন্মোচিত V4 Flash মডেলটি জটিল কোডিং ও স্বয়ংক্রিয় সফটওয়্যার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন পরীক্ষায় Anthropic-এর শক্তিশালী মডেল Claude Opus 4.8-এর কাছাকাছি পারফরম্যান্স দেখিয়েছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া Arena.ai-এর জনসম্পৃক্ত (ক্রাউডসোর্সড) ফ্রন্ট-এন্ড কোডিং র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের অংশগ্রহণেই V4 Flash, Claude Opus 4.8-কে পেছনে ফেলেছে। একই সঙ্গে কম খরচে উচ্চমানের পারফরম্যান্স দেওয়ার সক্ষমতার কারণে এটি বর্তমানে বাজারের অন্যতম সেরা ‘ভ্যালু-ফর-মানি’ এআই মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ