কাতারের মধ্যস্থতায় ইরানের জব্দকৃত আর্থিক সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। দোহায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনায় দুই পক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে সমঝোতার কাছাকাছি পৌঁছেছেন বলে জানা গেছে। সূত্রটির দাবি, ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুতে ইতিবাচক অগ্রগতি হওয়ায় খুব শিগগিরই আনুষ্ঠানিক চুক্তি ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি আগামীকালই […]
ছবি: সংগৃহীত
কাতারের মধ্যস্থতায় ইরানের জব্দকৃত আর্থিক সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। দোহায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনায় দুই পক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে সমঝোতার কাছাকাছি পৌঁছেছেন বলে জানা গেছে।
সূত্রটির দাবি, ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুতে ইতিবাচক অগ্রগতি হওয়ায় খুব শিগগিরই আনুষ্ঠানিক চুক্তি ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি আগামীকালই দুই দেশের মধ্যে সমঝোতা ঘোষণা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
আলোচনায় কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে বলে জানা গেছে। যদিও সমঝোতার বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি, তবে এটি দুই দেশের চলমান কূটনৈতিক যোগাযোগে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: Al Jazeera Media Network