ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতায় নতুন প্রস্তাব সামনে এসেছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে এসব প্রস্তাব তেহরানে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। প্রস্তাবগুলো বর্তমানে পর্যালোচনা করছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তাঁদের উদ্যোগে বিভিন্ন ধারণা ও প্রস্তাব ইরানের কাছে পাঠানো […]
ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতায় নতুন প্রস্তাব সামনে এসেছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে এসব প্রস্তাব তেহরানে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। প্রস্তাবগুলো বর্তমানে পর্যালোচনা করছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তাঁদের উদ্যোগে বিভিন্ন ধারণা ও প্রস্তাব ইরানের কাছে পাঠানো হচ্ছে।
আরাগচির ভাষ্য অনুযায়ী, মধ্যস্থতাকারীদের তৎপরতার ফলে বেশ কিছু নতুন প্রস্তাব এসেছে। সেগুলো নিয়ে তেহরান এখন পর্যালোচনা করছে। তবে প্রস্তাবগুলো কী, কিংবা সেগুলোর বিষয়ে ইরানের সম্ভাব্য সিদ্ধান্ত কী হতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।
মূল অবস্থানে অনড় তেহরান
নতুন প্রস্তাব বিবেচনায় নিলেও ইরানের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে স্পষ্ট করেছেন আরাগচি। তিনি বলেন, ইরানের কিছু নির্দিষ্ট দাবি রয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ‘আমাদের কিছু নির্দিষ্ট দাবি রয়েছে। এসব দাবি বাস্তবায়ন করতে হবে। আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’
আরাগচির এই বক্তব্যে একদিকে মধ্যস্থতার মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকার বিষয়টি উঠে এসেছে, অন্যদিকে আলোচনার ক্ষেত্রে ইরানের অবস্থানও স্পষ্ট হয়েছে। নতুন প্রস্তাবগুলো পর্যালোচনার পর তেহরান কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর থাকবে।
তথ্যসূত্র: আলজাজিরা।