সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

কমিউনিটি
৩:৪০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫

কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যালে মৈত্রী ইনফিনিটি

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউশন ও মার্কেটিং প্রতিষ্ঠান মৈত্রী ইনফিনিটি এসডিএন বিএইচডি দিনব্যাপী বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫-এ অফিশিয়াল ট্রেড পার্টনার হিসেবে অংশগ্রহণ করেছে। কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ উৎসবের আয়োজন করেছে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ), সহযোগিতায় রয়েছে বাংলাদেশ হাইকমিশন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এ মেলায় দেশি-বিদেশি মিলে প্রায় ৫ হাজারেরও বেশি দর্শনার্থী অংশ নেবেন বলে আশা করছেন […]

কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যালে মৈত্রী ইনফিনিটি
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউশন ও মার্কেটিং প্রতিষ্ঠান মৈত্রী ইনফিনিটি এসডিএন বিএইচডি দিনব্যাপী বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫-এ অফিশিয়াল ট্রেড পার্টনার হিসেবে অংশগ্রহণ করেছে। কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ উৎসবের আয়োজন করেছে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ), সহযোগিতায় রয়েছে বাংলাদেশ হাইকমিশন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এ মেলায় দেশি-বিদেশি মিলে প্রায় ৫ হাজারেরও বেশি দর্শনার্থী অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।

দীর্ঘদিন ধরে বাংলাদেশি শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় ব্র্যান্ড মালয়েশিয়ায় সফলভাবে বিতরণ করে আসছে মৈত্রী ইনফিনিটি। তাদের ডিস্ট্রিবিউশনের তালিকায় রয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের রাধুনী ও রুচি, মেঘনা গ্রুপের গিয়ার এনার্জি ড্রিংকস, আকিজ ফুড অ্যান্ড বেভারেজের মোজো কোলা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বিস্কুট ও ক্যান্ডি, আকিজ বেকারসের বেকারি সামগ্রী, ইস্পাহানি ফুডসের চা, এবং মেরিডিয়ান ফুডসের নানা খাদ্যপণ্য।

শুধু পার্টনারশিপ নয়, প্রতিষ্ঠানটির নিজস্ব চারটি ব্র্যান্ড—মৈত্রী, রিচিনা, লামহা ও ফুলডোস—মালয়েশিয়ায় ইতিমধ্যেই গুণগত মানের কারণে ভোক্তাদের আস্থা অর্জন করেছে। ফেস্টিভ্যালে বিশেষ স্টলের মাধ্যমে এসব নিজস্ব ব্র্যান্ড ও বাংলাদেশ থেকে আনা পার্টনার ব্র্যান্ড দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এছাড়াও সুলভ মূল্যে সরাসরি ক্রয়ের সুযোগও থাকবে।

মৈত্রী ইনফিনিটি কেবল ব্যবসায়িক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়। বাংলাদেশ হাইকমিশন ও বিভিন্ন সংগঠনের আয়োজিত নানা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি নিয়মিত অংশগ্রহণ ও স্পনসর করে আসছে। এবারের ফেস্টিভ্যালে তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) কার্যক্রমও বিশেষভাবে প্রদর্শিত হচ্ছে।

মৈত্রী ইনফিনিটি এসডিএন. বিএইচডি.-এর ব্যবস্থাপনা পরিচালক মি. আহসান গণি বলেন, ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫-এর অফিশিয়াল ট্রেড পার্টনার হতে পেরে আমরা আনন্দিত। এ আয়োজন শুধু আমাদের ব্র্যান্ড প্রদর্শনের সুযোগ নয়, বরং দুই দেশের মধ্যে ব্যবসা ও সংস্কৃতির সেতুবন্ধনকে আরও শক্তিশালী করার মহৎ উদ্যোগ।’

বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫ মালয়েশিয়ায় বাংলাদেশের ব্যবসা, পণ্য ও সংস্কৃতি পরিচিত করার এক অনন্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ