সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৫৯ অপরাহ্ন, ১২ জুন ২০২৬

খামেনির জানাজার নতুন সময়সূচি ঘোষণা, পিছিয়ে গেল রাষ্ট্রীয় শেষকৃত্য

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্যের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বঘোষিত পরিকল্পনার তুলনায় অনুষ্ঠানটি আরও পরে অনুষ্ঠিত হবে। তেহরানের মেয়র আলিরেজা জাকানির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম জানিয়েছে, খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম দিকে আয়োজন করা হতে পারে। এর আগে ইরান সরকার […]

খামেনির জানাজার নতুন সময়সূচি ঘোষণা, পিছিয়ে গেল রাষ্ট্রীয় শেষকৃত্য

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্যের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বঘোষিত পরিকল্পনার তুলনায় অনুষ্ঠানটি আরও পরে অনুষ্ঠিত হবে।

তেহরানের মেয়র আলিরেজা জাকানির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম জানিয়েছে, খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম দিকে আয়োজন করা হতে পারে।

এর আগে ইরান সরকার ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের শুরুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহররমের প্রথম ১০ দিনের ধর্মীয় শোকানুষ্ঠান শেষ হওয়ার পর জানাজা অনুষ্ঠিত হবে।

আলিরেজা জাকানি বলেন, ধর্মীয় আনুষ্ঠানিকতা ও শোক পালনের বিষয়টি বিবেচনায় নিয়েই সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে কোনো এক সময়ে রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তেহরান কর্তৃপক্ষের ধারণা, এই অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষ অংশ নিতে পারেন, যা আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগমে পরিণত হতে পারে।

ইরানি কর্মকর্তারা আরও জানিয়েছেন, জানাজা ও শোকানুষ্ঠান শুধু তেহরানেই সীমাবদ্ধ থাকবে না। তেহরান, কোম ও মাশহাদ—এই তিন শহরে পৃথক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। খামেনির ইচ্ছা অনুযায়ী তাকে মাশহাদের ইমাম রেজা (আ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হতে পারে।

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রায় ৩৭ বছর দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন বলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

খামেনির মৃত্যুর পর থেকেই রাষ্ট্রীয় শেষকৃত্যের প্রস্তুতি চলছিল। তবে যুদ্ধ পরিস্থিতি, নিরাপত্তা বিবেচনা এবং ধর্মীয় কর্মসূচির কারণে একাধিকবার জানাজার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ