সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:১৬ অপরাহ্ন, ৬ জুলাই ২০২৬

খামেনির শেষযাত্রায় জরুরি চিকিৎসা নিয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানে অনুষ্ঠিত শেষযাত্রায় অংশ নেওয়া মানুষের মধ্যে প্রায় ৫০ হাজার জনকে জরুরি চিকিৎসাসেবা দিতে হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রাষ্ট্র-সংশ্লিষ্ট বার্তা সংস্থা আইএসএনএ-এর বরাতে ইরানের জরুরি সেবা বিভাগ জানায়, শেষযাত্রা উপলক্ষে মোট ৪৮ হাজার ৮০৪ জনকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের হৃদ্‌যন্ত্র হঠাৎ বন্ধ হয়ে গেলে […]

খামেনির শেষযাত্রায় জরুরি চিকিৎসা নিয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানে অনুষ্ঠিত শেষযাত্রায় অংশ নেওয়া মানুষের মধ্যে প্রায় ৫০ হাজার জনকে জরুরি চিকিৎসাসেবা দিতে হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রাষ্ট্র-সংশ্লিষ্ট বার্তা সংস্থা আইএসএনএ-এর বরাতে ইরানের জরুরি সেবা বিভাগ জানায়, শেষযাত্রা উপলক্ষে মোট ৪৮ হাজার ৮০৪ জনকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

তাদের মধ্যে তিনজনের হৃদ্‌যন্ত্র হঠাৎ বন্ধ হয়ে গেলে সফলভাবে কার্ডিয়াক রিসাসিটেশন (সিপিআর) করা হয়। এছাড়া প্রায় ১৮ হাজার মানুষকে বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, বিপুল জনসমাগম সত্ত্বেও শেষযাত্রা চলাকালে কোনো মৃত্যুর ঘটনা বা বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ