সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১২:৫৪ পিএম, ২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে মঙ্গলবার রাতে সেখানে যান দেশের তিন বাহিনীর প্রধান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে পৌঁছে তাঁর চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। রাতেই আন্তঃবাহিনী জনসংযোগ […]

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে মঙ্গলবার রাতে সেখানে যান দেশের তিন বাহিনীর প্রধান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে পৌঁছে তাঁর চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।

রাতেই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তিন বাহিনী প্রধানের এই সফরের বিষয়টি নিশ্চিত করে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতালে তাঁর চিকিৎসা চলমান রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ