সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞাকে দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে […]
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞাকে দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে সবসময়ই অনড় অবস্থান ধরে রেখেছেন। এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তী একাধিক রাজনৈতিক সংকটে তার ভূমিকা বাংলাদেশ রাজনীতিতে দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।
পোস্টে তিনি আরও লিখেন, দেশ তার অভিজ্ঞতা ও নেতৃত্বকে এক মূল্যবান সম্পদ মনে করে। আমরা তাকে হারাতে চাই না। গণতান্ত্রিক ধারার অভিভাবকসুলভ এই নেত্রীর সুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
(সূত্র: বাসস)