সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১০:২৫ এএম, ১৫ আগস্ট ২০২৫

খালেদা জিয়ার জন্মদিনে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের শুভেচ্ছা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ‘বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’। সংগঠনের পক্ষে ফোরামের কার্যকরী সভাপতি, সাবেক সচিব আব্দুল খালেক ও সদস্য সচিব, সাবেক সচিব কাজী মেরাজ হোসেন-এর নেতৃত্বে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক সচিব মকসুমুল হাকিম চৌধুরী, সাবেক সচিব বিজন কান্তি সরকার, সাবেক […]

খালেদা জিয়ার জন্মদিনে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ‘বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’।

সংগঠনের পক্ষে ফোরামের কার্যকরী সভাপতি, সাবেক সচিব আব্দুল খালেক ও সদস্য সচিব, সাবেক সচিব কাজী মেরাজ হোসেন-এর নেতৃত্বে শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সচিব মকসুমুল হাকিম চৌধুরী, সাবেক সচিব বিজন কান্তি সরকার, সাবেক সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, সাবেক সচিব সুরাতুজ্জামান সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।

শুভেচ্ছামূলক ফুুলের তোড়া খালেদা জিয়ার একান্ত সচিব ও সাবেক সচিব এবি এম আব্দুস সাত্তার ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. বেলায়েত হোসেন মৃধার নিকট গুলশান অফিসে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ