সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৬:০২ অপরাহ্ন, ১ ডিসেম্বর ২০২৫

গভীর রাতে খালেদা জিয়া কে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গভীর রাতে সেখানে ছুটে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ ডিসেম্বর) রাতের ওই সময়ে তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা হাসপাতালে বেশ কিছু সময় অবস্থান করলেও বাইরে এসে […]

গভীর রাতে খালেদা জিয়া কে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গভীর রাতে সেখানে ছুটে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ ডিসেম্বর) রাতের ওই সময়ে তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা হাসপাতালে বেশ কিছু সময় অবস্থান করলেও বাইরে এসে খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে কোনো মন্তব্য করেননি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ও বাড়তি ঝুঁকির প্রেক্ষাপটে এভারকেয়ার হাসপাতাল কঠোর নিরাপত্তার আওতায় আনা হয়েছে। প্রধান ফটকসহ আশপাশের এলাকায় ব্যারিকেড বসানো হয়েছে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

এদিকে, খালেদা জিয়ার অসুস্থতা আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত বার্তায় তাঁর শারীরিক অবনতিতে উদ্বেগ জানিয়ে বলেন, বাংলাদেশের জনজীবনে দীর্ঘদিন ধরে বেগম জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন— এমন প্রত্যাশা ব্যক্ত করেন মোদি। একই সঙ্গে ভারত প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে প্রস্তুত বলেও জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ