সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৩৯ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬

গাজায় জানাজার সময় ইসরাইলি হামলায় নিহত ৭, ক্ষোভ জানাল হামাস

গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে একটি জানাজায় ইসরাইলি হামলার ঘটনায় অন্তত সাতজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। হাসপাতাল সূত্রের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, হামলাটি চালানো হয় নুসাইরাত শরণার্থী শিবিরে একটি জানাজায় অংশ নেওয়া মানুষের ওপর। খবর আলজাজিরার। নুসাইরাতের আল-আওদা হাসপাতাল জানিয়েছে, এর আগে ইসরাইলি হামলায় নিহত […]

গাজায় জানাজার সময় ইসরাইলি হামলায় নিহত ৭, ক্ষোভ জানাল হামাস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে একটি জানাজায় ইসরাইলি হামলার ঘটনায় অন্তত সাতজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস।

হাসপাতাল সূত্রের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, হামলাটি চালানো হয় নুসাইরাত শরণার্থী শিবিরে একটি জানাজায় অংশ নেওয়া মানুষের ওপর। খবর আলজাজিরার।

নুসাইরাতের আল-আওদা হাসপাতাল জানিয়েছে, এর আগে ইসরাইলি হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজা চলাকালে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ঘটনার পর এক বিবৃতিতে হামাস জানায়, “এই জঘন্য অপরাধটি এমন এক সময়ে সংঘটিত হচ্ছে, যখন আগ্রাসী সরকার গাজায় যুদ্ধবিরতি চুক্তির পদ্ধতিগত ও ক্রমাগত লঙ্ঘনের মাধ্যমে মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই নিরীহ নাগরিকদের হত্যা ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।”

হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ