ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হামলার ঘটনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে মোট ৬টি মরদেহ আনা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে বলা হয়, হাসপাতালগুলোতে পৌঁছানো মরদেহগুলোর মধ্যে ৪ জন নতুন হামলায় নিহত হয়েছেন। এছাড়া আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা ১ জন মারা গেছেন এবং […]
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হামলার ঘটনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে মোট ৬টি মরদেহ আনা হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে বলা হয়, হাসপাতালগুলোতে পৌঁছানো মরদেহগুলোর মধ্যে ৪ জন নতুন হামলায় নিহত হয়েছেন। এছাড়া আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা ১ জন মারা গেছেন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ২১৪ জন নিহত এবং ৩ হাজার ৯৭৭ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে গাজায় ইসরাইলি সামরিক অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৪১ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭৪ হাজার ৮৬ জন।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের কাজ এখনও চলমান। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা