সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:৩০ পিএম, ৭ আগস্ট ২০২৬

গাজায় ৩০০ দিনে ৩০০ শিশু নিহত, ফিলিস্তিনি বেদুইনদের উচ্ছেদে অভিযান চলছে: ইউনিসেফ:

গত ৩০০ দিনে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে। অর্থাৎ এই সময়ে গড়ে প্রতিদিন একজন শিশু নিহত হয়েছে। একই সময়ে আরও শত শত শিশু আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বেসামরিক মানুষের ওপর গোলাবর্ষণ, গুলিবর্ষণ ও নৌবাহিনীর হামলাসহ সামরিক অভিযান অব্যাহত রয়েছে। জাতিসংঘের মানবিক […]

গাজায় ৩০০ দিনে ৩০০ শিশু নিহত, ফিলিস্তিনি বেদুইনদের উচ্ছেদে অভিযান চলছে: ইউনিসেফ:
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

গত ৩০০ দিনে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে। অর্থাৎ এই সময়ে গড়ে প্রতিদিন একজন শিশু নিহত হয়েছে। একই সময়ে আরও শত শত শিশু আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বেসামরিক মানুষের ওপর গোলাবর্ষণ, গুলিবর্ষণ ও নৌবাহিনীর হামলাসহ সামরিক অভিযান অব্যাহত রয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, উপত্যকাটির শিশুরা এখনও অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। অতিরিক্ত জনাকীর্ণ আশ্রয়কেন্দ্র, নিরাপদ পানির সীমিত সুযোগ এবং স্বাস্থ্যসেবা সংকট তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলে রামাল্লার পূর্বদিকে ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বাসিন্দাদের ওই এলাকা থেকে উচ্ছেদের লক্ষ্যেই এসব হামলা চালানো হচ্ছে।

আল-বাইদার অর্গানাইজেশন ফর দ্য ডিফেন্স অব বেদুইন রাইটস জানিয়েছে, শুক্রবার (৭ আগস্ট) তাইবেহ গ্রামের পূর্বদিকে অবস্থিত আরব আল-কাবনেহ সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়। এর আগে বুধবার সন্ধ্যাতেও একই এলাকায় হামলার ঘটনা ঘটে বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওসিএইচএ আরও জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা এবং ইসরায়েলি সামরিক অভিযান ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও জীবিকায় গুরুতর প্রভাব ফেলছে।

হেবরনের মাসাফের ইয়াত্তা এলাকার তুবা গ্রামে বুধবার রাতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে সংস্থাটি। এতে তিনটি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এসব পরিবারের ১৪ জন শিশু রয়েছে। নিরাপত্তার জন্য তারা আত্মীয় ও প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে।

ওসিএইচএর তথ্য অনুযায়ী, ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এছাড়া একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা, ১০ টন পশুখাদ্যসহ বিভিন্ন সম্পদ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ১ হাজার ৩৮০টির বেশি হামলার ঘটনা নথিভুক্ত করেছে ওসিএইচএ। এসব ঘটনায় হতাহত, সম্পদের ক্ষতি অথবা উভয় ধরনের ঘটনা ঘটেছে। প্রায় ২৫০টি ফিলিস্তিনি সম্প্রদায়ের ওপর এসব হামলা হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড়ে ছয় থেকে সাতটি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।

সংস্থাটি আরও জানায়, বসতি স্থাপনকারীদের হামলা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট চলাচলে বিধিনিষেধের কারণে একই সময়ে ২ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে ওসিএইচএ।

এদিকে জেরুজালেম গভর্নরেটের কালান্দিয়া শিবিরে বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো হাজার হাজার ফিলিস্তিনি অবরুদ্ধ অবস্থায় ছিলেন। ইসরায়েলি বাহিনীর বড় ধরনের অভিযানের পর সেখানে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ওসিএইচএ জানিয়েছে, মানবিক সহায়তাকর্মীরা নিরাপদে ওই এলাকায় প্রবেশ করতে পারছেন না। ফলে বাসিন্দাদের নিরাপত্তা এবং জরুরি চিকিৎসা, প্রয়োজনীয় সেবা ও কর্মস্থলে পৌঁছানোর সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ