সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৪৮ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

গেজেট প্রকাশ নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যেই নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, সারাদেশের ২৯৯টি সংসদীয় আসনে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। […]

গেজেট প্রকাশ নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যেই নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশের ২৯৯টি সংসদীয় আসনে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার উপস্থিতির হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

ইসি সচিব জানান, ঘোষিত ২৯৭টি আসনের ফলাফলে বিএনপি ২০৯টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয় পেয়েছে। এই দলগুলো ১১ দলীয় জোটের অংশ।

এ ছাড়া ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস—প্রতিটি দল একটি করে আসনে বিজয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন মোট সাতটি আসনে।

একই দিনে অনুষ্ঠিত চতুর্থ গণভোটে অংশ নিয়েছেন ৭ কোটি ৬ লাখ ৪০ হাজার ৫৬ জন ভোটার, যা মোট ভোটারের ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি, যা মোট ভোটের ৬৮ দশমিক ০৬ শতাংশ। অন্যদিকে, ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি, যা ৩১ দশমিক ৯৪ শতাংশ।

ইসি সচিব আরও জানান, চট্টগ্রামের দুটি আসনের ফলাফল উচ্চ আদালতে দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি, এক প্রার্থীর মৃত্যুর কারণে আরেকটি আসনে নির্বাচন স্থগিত রয়েছে।

তবে ওই দুটি চট্টগ্রাম আসনে প্রার্থীদের ফল ঘোষণা না করা হলেও গণভোটের হিসাব চূড়ান্ত ফলাফলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ