সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২৬ অপরাহ্ন, ৮ জুলাই ২০২৬

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, ডেনমার্কের কাছে এর কোনো মূল্য নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব তুলে ধরে বলেছেন, দ্বীপটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ডেনমার্কের কাছে এর প্রকৃত কোনো মূল্য নেই। একই সঙ্গে তিনি ন্যাটো জোট, ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় এবং মিত্র দেশগুলোর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটো […]

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, ডেনমার্কের কাছে এর কোনো মূল্য নেই: ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব তুলে ধরে বলেছেন, দ্বীপটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ডেনমার্কের কাছে এর প্রকৃত কোনো মূল্য নেই। একই সঙ্গে তিনি ন্যাটো জোট, ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় এবং মিত্র দেশগুলোর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠককালে এসব মন্তব্য করেন ট্রাম্প। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয়ের চাপ, ন্যাটোর ভবিষ্যৎ এবং ইউরোপীয় দেশগুলোর দায়িত্ব ভাগাভাগি নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

আলোচনার সময় ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ডেনমার্ক এই ভূখণ্ডের প্রকৃত গুরুত্ব উপলব্ধি করতে পারেনি। তার মতে, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ও ভবিষ্যৎ ভূরাজনৈতিক বাস্তবতায় গ্রিনল্যান্ডের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বৈঠকে ন্যাটো মহাসচিব মার্ক রুটে ট্রাম্পের দীর্ঘদিনের অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইউরোপের কিছু দেশের প্রতিরক্ষা ব্যয়ে এখনও ঘাটতি থাকলেও অধিকাংশ সদস্য রাষ্ট্র এখন আগের তুলনায় বেশি অবদান রাখছে। তিনি যুক্তরাষ্ট্রের উদ্বেগকে যৌক্তিক বলেও উল্লেখ করেন।

এক পর্যায়ে রুটে জার্মানি ও ফ্রান্সের মতো বড় ইউরোপীয় দেশগুলোর অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করলে ট্রাম্প আরও কঠোর অবস্থান নেন। তিনি যুক্তরাজ্যের সমালোচনা করে বলেন, ব্রিটিশরা দুই সপ্তাহের জন্যও যুক্তরাষ্ট্রকে একটি দ্বীপ ব্যবহারের অনুমতি দেয়নি। একই সঙ্গে ইতালোকেও প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে পিছিয়ে থাকা দেশ হিসেবে উল্লেখ করেন।

পরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে গ্রিনল্যান্ড। মার্ক রুটে বলেন, দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদারের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল। তিনি জানান, এ সংক্রান্ত সমঝোতার বাস্তবায়ন ধাপে ধাপে এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি কাজ করবেন।

তবে এই আশ্বাসের পরও ডেনমার্কের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, গ্রিনল্যান্ডের গুরুত্ব যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত বেশি হলেও ডেনমার্ক বিষয়টিকে সেইভাবে মূল্যায়ন করছে না। বক্তব্যের একপর্যায়ে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডেনমার্কে নাৎসি জার্মানির দখলদারিত্বের প্রসঙ্গও টেনে আনেন।

ট্রাম্প বৈঠকে ন্যাটোর বর্তমান কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জোটের সবচেয়ে বড় আর্থিক বোঝা বহন করে আসছে, অথচ অনেক সদস্য দেশ নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিরক্ষা ব্যয় বাড়াতে আগ্রহী নয়।

বৈঠকের শেষদিকে মার্ক রুটে ট্রাম্পের বিভিন্ন কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেন এবং ইউরোপীয় দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বাড়াতে তার ভূমিকার কথা উল্লেখ করেন। রুটের বক্তব্যের পর ট্রাম্প হাস্যরসের ভঙ্গিতে বলেন, ‘ঠিক এই কারণেই আমি রুটেকে এত পছন্দ করি।’

সূত্র: দ্য গার্ডিয়ান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ