শীত বিদায় নিয়ে বসন্তের আগমনে প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আগামী দিনে বৃষ্টির ধারা নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফেব্রুয়ারির শুরুতে প্রকাশিত তিন মাস মেয়াদি জলবায়ু বার্তা অনুযায়ী, মাসের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে শিলা ও বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী তিন মাসে, বিশেষ করে এপ্রিল পর্যন্ত, আরও কয়েক দফা […]
শীত বিদায় নিয়ে বসন্তের আগমনে প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আগামী দিনে বৃষ্টির ধারা নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ফেব্রুয়ারির শুরুতে প্রকাশিত তিন মাস মেয়াদি জলবায়ু বার্তা অনুযায়ী, মাসের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে শিলা ও বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী তিন মাসে, বিশেষ করে এপ্রিল পর্যন্ত, আরও কয়েক দফা শিলা ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী তিন মাসের শেষের দিকে দেশে মোট ৩ থেকে ৫টি মৃদু (৩৬–৩৭.৯° সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮–৩৯.৯° সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০–৪১.৯° সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সব মিলিয়ে প্রায় সাতটি তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।
এছাড়া এপ্রিলের মধ্যে সাগরের অবস্থাও কয়েক দফা উত্তাল হয়ে উঠতে পারে। এ সময়ের মধ্যে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।