সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:০৭ অপরাহ্ন, ৭ অক্টোবর ২০২৬

ঘেউ ঘেউ করায় পথকুকুরকে রাইফেল দিয়ে গুলি, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা

মোটরসাইকেলের পেছনে ঘেউ ঘেউ করছিল কয়েকটি পথকুকুর। কিছুদূর যাওয়ার পর মোটরসাইকেল থামিয়ে রাইফেল বের করেন এক ব্যক্তি। এরপর একটি কুকুরকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গুলিবিদ্ধ কুকুরটি ঘটনাস্থলেই ছটফট করতে করতে মারা যায়। ভারতের উত্তর প্রদেশের লখনৌতে প্রকাশ্যে এ ঘটনা ঘটেছে, যা ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজাজিপুরম […]

ঘেউ ঘেউ করায় পথকুকুরকে রাইফেল দিয়ে গুলি, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মোটরসাইকেলের পেছনে ঘেউ ঘেউ করছিল কয়েকটি পথকুকুর। কিছুদূর যাওয়ার পর মোটরসাইকেল থামিয়ে রাইফেল বের করেন এক ব্যক্তি। এরপর একটি কুকুরকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গুলিবিদ্ধ কুকুরটি ঘটনাস্থলেই ছটফট করতে করতে মারা যায়। ভারতের উত্তর প্রদেশের লখনৌতে প্রকাশ্যে এ ঘটনা ঘটেছে, যা ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজাজিপুরম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি জানিয়েছে, সকাল সাড়ে ৬টার দিকে তালকাতোরা থানার সি ব্লকে ঘটনাটি ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কয়েকটি কুকুর তার পেছনে ঘেউ ঘেউ করছিল। কিছুদূর যাওয়ার পর তিনি মোটরসাইকেল থামিয়ে নিচে নামেন। এরপর একটি রাইফেল বের করে তাতে গুলি ভরে একটি কুকুরকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

গুলিতে আহত কুকুরটি ঘটনাস্থলেই ছটফট করতে করতে মারা যায়। ঘটনার সময় আশপাশে আরও কয়েকটি কুকুর ছিল। ওই পথ দিয়ে একজন ব্যক্তি তার পোষা কুকুর নিয়েও যাচ্ছিলেন।

ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা ও প্রাণী সুরক্ষা সংগঠনগুলোর মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে তারা পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, কুকুরটিকে গুলি করা ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন সেটি বৈধ কি না এবং তার কাছে অস্ত্র রাখার অনুমতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বাসিন্দা ও প্রাণীপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ