সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৫৩ পিএম, ৭ আগস্ট ২০২৬

জনপ্রিয় ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যার অভিযোগ, দিল্লিতে গ্রেপ্তার স্বামী

ভারতের দিল্লিতে জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য স্টেয়ারকেস দেখে হত্যার কৌশল নেওয়ার অভিযোগে ৬২ বছর বয়সী এক সফটওয়্যার পরামর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গত ৩০ জুলাই পূর্ব দিল্লির বাড়িতে স্ত্রী কোমল সিংকে হত্যার পর ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত কমল সিং। পরে তদন্তে সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত নজরদারি ও ইলেকট্রনিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে তার […]

জনপ্রিয় ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যার অভিযোগ, দিল্লিতে গ্রেপ্তার স্বামী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভারতের দিল্লিতে জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য স্টেয়ারকেস দেখে হত্যার কৌশল নেওয়ার অভিযোগে ৬২ বছর বয়সী এক সফটওয়্যার পরামর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দাবি, গত ৩০ জুলাই পূর্ব দিল্লির বাড়িতে স্ত্রী কোমল সিংকে হত্যার পর ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত কমল সিং। পরে তদন্তে সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত নজরদারি ও ইলেকট্রনিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়।

তদন্তকারীদের মতে, হত্যার পর কমল প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন এবং পুলিশের নজর এড়াতে প্রথমে গোরখপুরের দিকে যান। পরে মোবাইল ফোন বন্ধ করে মথুরার দিকে যাওয়ার চেষ্টা করলে তিন দিনের অভিযানের পর তাকে মথুরা রেলস্টেশনের কাছে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে কমল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার কাছ থেকে স্কুটার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। তবে হত্যায় ব্যবহৃত একটি অস্ত্র এখনো উদ্ধার হয়নি বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে আরও উঠে এসেছে, গত এক বছর ধরে দম্পতির মধ্যে দাম্পত্য ও সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। জগতপুরীতে কেনা একটি সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধই হত্যাকাণ্ডের অন্যতম কারণ হতে পারে বলে তদন্তকারীদের ধারণা।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার সঙ্গে অভিযুক্তের পরিকল্পনা, পালানোর চেষ্টা এবং প্রমাণ গোপনের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ