সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:১৭ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬

জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদযাপনের উদ্দেশ্যে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে কাঁচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জেরুজালেমের মাহানে ইহুদা বাজারের কাছে এ ঘটনা ঘটে। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বোতল নিক্ষেপের পর নেতানিয়াহুর গাড়িবহর না থেমেই সামনে এগিয়ে যায়। এ সময় তাঁর নিরাপত্তারক্ষীরা ব্যারিকেড পেরিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজতে […]

জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদযাপনের উদ্দেশ্যে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে কাঁচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জেরুজালেমের মাহানে ইহুদা বাজারের কাছে এ ঘটনা ঘটে।

দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বোতল নিক্ষেপের পর নেতানিয়াহুর গাড়িবহর না থেমেই সামনে এগিয়ে যায়। এ সময় তাঁর নিরাপত্তারক্ষীরা ব্যারিকেড পেরিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজতে তৎপর হন।

পরে নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা মাহানে ইহুদা বাজারে পৌঁছালে লিকুদ দলের সমর্থকেরা তাঁদের স্বাগত জানান। তবে জন্মদিন উপলক্ষে বাজার পরিদর্শনের আগে তেল আবিবের হাতিকভা বাজারে গিয়ে তীব্র সমালোচনা ও বিক্ষোভের মুখে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

সেখানে এক ব্যক্তি হামাসকে অর্থ দেওয়ার বিষয়ে নেতানিয়াহুকে প্রশ্ন করেন এবং এ নিয়ে ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় লিকুদ দলের সমর্থকেরা তাঁর ফোন ফেলে দেন এবং তাঁর সঙ্গে ধাক্কাধাক্কি করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওই প্রতিবাদে ৭ অক্টোবরের হামলায় নিহত ও জিম্মি হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন নিহত জিম্মি গায় ইলুজের বাবা মিশেল ইলুজ, কারমেল গ্যাটের কাজিন গিল দিকমান এবং জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাব জাঙ্গাউকার।

তাঁরা ৭ অক্টোবরের হামলা মোকাবিলায় ব্যর্থতার দায় নিয়ে নেতানিয়াহুকে পদত্যাগ করার আহ্বান জানান।

আইনাব জাঙ্গাউকার অভিযোগ করেন, প্রতিবাদের সময় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তাঁদের লক্ষ্য করে থুথু ও সবজি নিক্ষেপ করা হয়। পরে পুলিশ তাঁদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় বলেও জানান তিনি।

নিহত জিম্মি গায় ইলুজের বাবা মিশেল ইলুজও এ ধরনের হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে আগামী নির্বাচনে নাগরিকদের বিবেচনাপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

নেতানিয়াহুর জন্মদিন উদযাপন ঘিরে এসব ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলে ৭ অক্টোবরের হামলা, জিম্মিদের পরিণতি এবং সরকারের ভূমিকা নিয়ে চলমান অসন্তোষের চিত্র উঠে এসেছে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ