সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:২৮ পিএম, ৬ জুন ২০২৬

জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো বাংলাদেশের ছয় শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘ড্যাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করা হয়েছে। শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে দেওয়া এই সম্মাননাকে জাতিসংঘের অন্যতম সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়। শুক্রবার (৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও […]

জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো বাংলাদেশের ছয় শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘ড্যাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করা হয়েছে। শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে দেওয়া এই সম্মাননাকে জাতিসংঘের অন্যতম সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়।

শুক্রবার (৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে পদকগুলো তুলে দেন।

মরণোত্তর এই সম্মাননায় ভূষিত বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন— কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট সান্তো মন্ডল।

২০২৫ সালের ১৩ ডিসেম্বর সুদানের কাদুগলির আবেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ)-তে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় নিহত হন তারা। দায়িত্ব পালনের সময় সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শান্তিরক্ষা মিশনে প্রাণ হারানো সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি নিহত শান্তিরক্ষীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গুতেরেস বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে বর্তমানে ৫০ হাজারের বেশি জাতিসংঘ শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। তারা বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সংঘাত নিরসন এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো ৩৩টি সদস্য রাষ্ট্রের মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে ড্যাগ হ্যামারশোল্ড মেডেল প্রদান করা হয়েছে।

অনুষ্ঠান শেষে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী জাতিসংঘ সদর দপ্তরের শোকবইয়ে স্বাক্ষর করেন এবং নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে। বিশ্বের বিভিন্ন মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীরা তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আত্মত্যাগের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সুনাম অর্জন করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ