জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ নিয়ে মতবিনিময় হয়েছে। […]
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ নিয়ে মতবিনিময় হয়েছে।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহে অংশ নিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন আরাগচি। এ সময় তিনি বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন।
মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই খলিলুর রহমানের সঙ্গে আরাগচির এ বৈঠক অনুষ্ঠিত হলো। জাতিসংঘের চলমান অধিবেশনেও আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে।