সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:৫৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের ‘পিঙ্ক বাস’ সেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ

জাতিসংঘের এক মন্ত্রীপর্যায়ের গোলটেবিল বৈঠকে বাংলাদেশে সম্প্রতি চালু হওয়া নারীদের জন্য ‘পিঙ্ক বাস সার্ভিস’-এর কথা তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নারীদের জন্য গণপরিবহন আরও নিরাপদ করার উদ্যোগ হিসেবে এই সেবা চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ […]

জাতিসংঘে বাংলাদেশের ‘পিঙ্ক বাস’ সেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতিসংঘের এক মন্ত্রীপর্যায়ের গোলটেবিল বৈঠকে বাংলাদেশে সম্প্রতি চালু হওয়া নারীদের জন্য ‘পিঙ্ক বাস সার্ভিস’-এর কথা তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নারীদের জন্য গণপরিবহন আরও নিরাপদ করার উদ্যোগ হিসেবে এই সেবা চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘প্রযুক্তি ব্যবহার করে নারী ও শিশু নির্যাতন’ বিষয়ক মন্ত্রীপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন শামা ওবায়েদ।

বক্তব্যে নারী ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের বিভিন্ন আইনি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। এর মধ্যে দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা, নিরাপদ আশ্রয়, পুনর্বাসন এবং মনস্তাত্ত্বিক সহায়তার বিষয়গুলো উল্লেখ করেন।

শামা ওবায়েদ ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও মোকাবিলায় স্বেচ্ছামূলক নির্দেশিকা তৈরির লক্ষ্যে বাংলাদেশ নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়েও আলোচনা করেন। এ উদ্যোগের ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত নারীদের প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষায় নেওয়া বিভিন্ন সহায়তার বিষয় উল্লেখ করেন।

বৈঠকটি ক্রোয়েশিয়া ও ইউএন উইমেনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নারী ও শিশুদের বিরুদ্ধে তৈরি হওয়া বিভিন্ন ডিজিটাল হুমকি নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে অনলাইন হয়রানি, মানহানি, পরিচয় বিকৃত করে অপব্যবহার এবং এআই-নির্ভর নিপীড়নের মতো বিষয়ও ছিল।

এ সময় শামা ওবায়েদ নারীদের নিরাপদ গণপরিবহন নিশ্চিত করার উদ্যোগ হিসেবে বাংলাদেশের সম্প্রতি চালু হওয়া ‘পিঙ্ক বাস’ সেবাটিও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ