জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ পেতে ব্যর্থ হওয়ার পর জার্মানির কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি দাবি করেন, গাজা ও ইরান ইস্যুতে বার্লিনের নীতির কারণেই আন্তর্জাতিক পর্যায়ে জার্মানির বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই জার্মানিকে “দায়িত্বজ্ঞানহীন ও ভণ্ড” বলে অভিহিত করেন। তার অভিযোগ, জার্মানি ধারাবাহিকভাবে ফিলিস্তিনিদের […]
ছবি: সংগৃহীত
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ পেতে ব্যর্থ হওয়ার পর জার্মানির কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি দাবি করেন, গাজা ও ইরান ইস্যুতে বার্লিনের নীতির কারণেই আন্তর্জাতিক পর্যায়ে জার্মানির বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই জার্মানিকে “দায়িত্বজ্ঞানহীন ও ভণ্ড” বলে অভিহিত করেন। তার অভিযোগ, জার্মানি ধারাবাহিকভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের অভিযানে সমর্থন দিয়ে এসেছে এবং ইসরাইলের কাছে প্রাণঘাতী অস্ত্র সরবরাহকারী দেশগুলোর অন্যতম।
বাঘাই আরও বলেন, “যখন ইসরাইল ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তখন বার্লিন তা নিন্দা জানাতে অস্বীকৃতি জানায়।”
তার ভাষায়, বিশ্ব এখন বদলে যাচ্ছে এবং বিভিন্ন দেশের সরকারকে শুধু বক্তব্য দিয়ে নয়, বাস্তব কর্মকাণ্ড দিয়ে বিচার করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, যারা এই পরিবর্তন বুঝতে ব্যর্থ হবে, তাদের বড় ধরনের কূটনৈতিক মূল্য দিতে হবে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকট, গাজা যুদ্ধ এবং ইরান-ইসরাইল উত্তেজনার প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলোর অবস্থান নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা