কার্বন নিঃসরণ কমাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, জীবাশ্ম জ্বালানিকে ডাইনোসরের মতোই বিলুপ্ত হতে হবে। তবে এই পরিবর্তন নিজে থেকে আসবে না; এর পেছনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জীবাশ্ম জ্বালানি শিল্পের প্রভাবশালী লবি। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনে বক্তব্য দেওয়ার […]
ছবি: সংগৃহীত
কার্বন নিঃসরণ কমাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, জীবাশ্ম জ্বালানিকে ডাইনোসরের মতোই বিলুপ্ত হতে হবে। তবে এই পরিবর্তন নিজে থেকে আসবে না; এর পেছনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জীবাশ্ম জ্বালানি শিল্পের প্রভাবশালী লবি।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন গুতেরেস। তিনি দেশগুলোর প্রতি শুধু প্রতিশ্রুতি বা ইঙ্গিত দেওয়ার পরিবর্তে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পুরোপুরি বন্ধের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
জীবাশ্ম জ্বালানি শিল্পের প্রভাব নিয়ে মন্তব্য করতে গিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘জীবাশ্ম জ্বালানিকে ডাইনোসরের মতোই বিলুপ্ত হতে হবে। আর এটি নিজে থেকে ঘটবে না। ডাইনোসরদের কোনো লবি ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানি শিল্পের রয়েছে।’
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতাকে আসক্তির সঙ্গে তুলনা করে গুতেরেস বলেন, ‘এই আসক্তি থেকে বেরিয়ে আসার এবং জীবাশ্ম জ্বালানির নির্ভরতা শেষ করার সময় এসেছে।’
জলবায়ু সংকট মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘এখন হয় কিছু করো, নয়তো পুড়ে মরো।’
গুতেরেসের বক্তব্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন নিঃসরণ কমানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসার জরুরি প্রয়োজনের বিষয়টি উঠে এসেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান