সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:১৬ পিএম, ৯ মার্চ ২০২৬

জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তির সম্পদ নয়; এটি জনগণের সম্মিলিত আন্দোলন ও অধিকার। আমরা পুলিশ হিসেবে এ আন্দোলনে অংশগ্রহণ করেছি। এই বিষয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।” সোমবার (৯ মার্চ) রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে (ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনের নিচতলা) সংবাদ […]

জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল : আইজিপি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তির সম্পদ নয়; এটি জনগণের সম্মিলিত আন্দোলন ও অধিকার। আমরা পুলিশ হিসেবে এ আন্দোলনে অংশগ্রহণ করেছি। এই বিষয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।”

সোমবার (৯ মার্চ) রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে (ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনের নিচতলা) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ