জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই নির্বাচনি প্রতিশ্রুতির বাস্তবায়ন দৃশ্যমান হতে শুরু করেছে। বুধবার রাজধানীর গুলশান–এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদের কার্যক্রম, স্থানীয় সরকার নির্বাচন, […]
ছবি: সংগৃহীত
জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই নির্বাচনি প্রতিশ্রুতির বাস্তবায়ন দৃশ্যমান হতে শুরু করেছে।
বুধবার রাজধানীর গুলশান–এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদের কার্যক্রম, স্থানীয় সরকার নির্বাচন, শিক্ষা খাত ও অর্থনীতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
দলীয় কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, সরকার গঠনের কারণে দলের অনেক নেতা প্রশাসনিক দায়িত্বে চলে যাওয়ায় সাংগঠনিক কাজে কিছুটা সময় লাগছে। তবে দল ও সরকার—দুই ক্ষেত্রেই কাজ সমান্তরালভাবে এগিয়ে চলছে।
চলতি বছরের মধ্যেই বিএনপির জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সময় নির্ধারণ না হলেও শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ইরান-ইসরাইল সংঘাতের মতো সংকটের মধ্যেও সরকার পরিস্থিতি সামাল দিচ্ছে এবং দেশে জ্বালানি তেলের বড় ধরনের সংকট তৈরি হয়নি।
এছাড়া স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা।
সরকারের সামগ্রিক কার্যক্রম মূল্যায়ন করে তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে। তবে অর্থনীতিকে আরও শক্তিশালী করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।