সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৫৬ পিএম, ২৭ মার্চ ২০২৬

জ্বালানি তেল মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের মজুতের নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের প্রতিটি জেলায় ইতোমধ্যে ভিজিলেন্স […]

জ্বালানি তেল মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের মজুতের নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শুক্রবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের প্রতিটি জেলায় ইতোমধ্যে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। অবৈধ মজুতের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রদানকারীদের পুরস্কৃত করতে শিগগিরই আনুষ্ঠানিক প্রক্রিয়া ঘোষণা করা হবে। এ জন্য সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

এদিকে, মজুতদারি প্রতিরোধে মাঠপর্যায়ে জোরদার অভিযানও শুরু হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পরিচালিত অভিযানে ৩০টি ড্রামে সংরক্ষিত প্রায় ৬ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং অনিয়ম বন্ধে জেলা প্রশাসন এখন কঠোর নজরদারি চালাচ্ছে। দেশের তেল ডিপো, পেট্রল পাম্প ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ