সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:৩২ পিএম, ২ এপ্রিল ২০২৬

জ্বালানি সাশ্রয়ে অফিস ৯টা-৪টা, মার্কেট বন্ধ ৬টায়: মন্ত্রিসভায় সিদ্ধান্ত

জ্বালানি সাশ্রয় ও বৈশ্বিক সরবরাহ সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। একই সঙ্গে সন্ধ্যা ৬টার মধ্যে সব মার্কেট, দোকান ও শপিংমল বন্ধ করতে হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ […]

জ্বালানি সাশ্রয়ে অফিস ৯টা-৪টা, মার্কেট বন্ধ ৬টায়: মন্ত্রিসভায় সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জ্বালানি সাশ্রয় ও বৈশ্বিক সরবরাহ সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। একই সঙ্গে সন্ধ্যা ৬টার মধ্যে সব মার্কেট, দোকান ও শপিংমল বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সরবরাহ লাইনে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জ্বালানি ব্যবহারে কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি ও পাঠদান পদ্ধতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আগামী রোববার আলাদা নির্দেশনা দেবে।

এ ছাড়া আগামী তিন মাস সরকারি ব্যয় কমাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময়ে নতুন যানবাহন, নৌযান, উড়োজাহাজ ও কম্পিউটার সামগ্রী কেনা বন্ধ থাকবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমানো হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকারি অর্থায়নে সব বিদেশ সফর ও বৈদেশিক প্রশিক্ষণ স্থগিত থাকবে। ()

সরকারি সভা-সেমিনারে আপ্যায়ন ব্যয়ও অর্ধেকে নামানো হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতে ব্যবহার কমাতে অতিরিক্ত সাশ্রয়ী নীতিমালা কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ ও অন্যান্য পরিচালন ব্যয়ও ৩০ শতাংশ কমানো হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ