সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৪৩ অপরাহ্ন, ২৫ আগস্ট ২০২৬

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন এলাকার সড়ক পানিতে ডুবে যাওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। পরিস্থিতি বিবেচনায় ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া থাকলেও দিল্লির বিমান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। আইএমডির সকাল পৌনে […]

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন এলাকার সড়ক পানিতে ডুবে যাওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। পরিস্থিতি বিবেচনায় ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া থাকলেও দিল্লির বিমান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

আইএমডির সকাল পৌনে ৭টার পূর্বাভাসে বলা হয়, দিল্লির সেন্ট্রাল, ইস্ট, নিউ দিল্লি, নর্থ, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, শাহদারা, সাউথ, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট ও ওয়েস্ট জেলাসহ বিভিন্ন এলাকায় তিন ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এর আগে সোমবার ভারী বৃষ্টিতে দিল্লির বিভিন্ন সড়কে হাঁটুপানি জমে যায়। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং নগরজীবনে নেমে আসে দুর্ভোগ। আবহাওয়ার অবনতির কারণে ওই দিন তিনটি আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট ১৫টি বিমান দিল্লি থেকে জয়পুর, চণ্ডীগড় ও লখনউয়ে ঘুরিয়ে দিতে হয়েছিল।

আইএমডির বিজ্ঞানী ড. শশী কান্ত জানান, উত্তর দিক থেকে আসা শুষ্ক বাতাসের সঙ্গে বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ পূর্বালি বাতাসের সংঘর্ষের কারণে দিল্লিতে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে ভারী বৃষ্টিতে দিল্লির পার্শ্ববর্তী গুরগাঁওয়ের রাজীব চক, ইফকো চক ও রেলওয়ে রোডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন সব স্কুল অনলাইনে পরিচালনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ