Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
৩:০০ পিএম, ১৬ জুন ২০২৬

টিভি-সংবাদপত্রকে ছাড়িয়ে খবরের প্রধান উৎস এখন সামাজিকমাধ্যম

বিশ্বজুড়ে মানুষ এখন খবর জানতে মূলধারার সংবাদমাধ্যমের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মের ওপর বেশি নির্ভর করছে। প্রথমবারের মতো টেলিভিশন, সংবাদপত্রের ওয়েবসাইট ও অন্যান্য প্রচলিত মাধ্যমকে ছাড়িয়ে সামাজিকমাধ্যম খবরের সবচেয়ে জনপ্রিয় উৎসে পরিণত হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়টার্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব জার্নালিজমের ২০২৬ সালের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণার জন্য […]

টিভি-সংবাদপত্রকে ছাড়িয়ে খবরের প্রধান উৎস এখন সামাজিকমাধ্যম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশ্বজুড়ে মানুষ এখন খবর জানতে মূলধারার সংবাদমাধ্যমের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মের ওপর বেশি নির্ভর করছে। প্রথমবারের মতো টেলিভিশন, সংবাদপত্রের ওয়েবসাইট ও অন্যান্য প্রচলিত মাধ্যমকে ছাড়িয়ে সামাজিকমাধ্যম খবরের সবচেয়ে জনপ্রিয় উৎসে পরিণত হয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়টার্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব জার্নালিজমের ২০২৬ সালের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণার জন্য ৪৮টি দেশের প্রায় এক লাখ মানুষের ওপর জরিপ চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ৫৪ শতাংশ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটভিত্তিক ভিডিও প্ল্যাটফর্ম থেকে খবর সংগ্রহ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটকে অন্তর্ভুক্ত করলে এ হার বেড়ে ৫৬ শতাংশে পৌঁছে।

অন্যদিকে, ৫২ শতাংশ মানুষ টেলিভিশন, ৫১ শতাংশ মানুষ সংবাদমাধ্যমের ওয়েবসাইট বা অ্যাপ এবং ২১ শতাংশ মানুষ রেডিও থেকে খবর পাওয়ার কথা জানিয়েছেন।

জরিপ অনুযায়ী, প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৩ জনের প্রধান সংবাদ উৎস এখন সামাজিকমাধ্যম বা ভিডিও প্ল্যাটফর্ম। ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের ক্ষেত্রে এ হার প্রায় অর্ধেক। তবে ৪৫ বছরের বেশি বয়সীদের কাছে এখনও খবর পাওয়ার প্রধান মাধ্যম টেলিভিশন।

গবেষণায় আরও দেখা গেছে, মূলধারার সংবাদমাধ্যমের ওয়েবসাইট ও অ্যাপের প্রতি আগ্রহ কমছে। জরিপে অংশ নেওয়া বিভিন্ন বয়সী মানুষের মধ্যে খুব কম সংখ্যকই এসব প্ল্যাটফর্মকে তাদের প্রধান সংবাদ উৎস হিসেবে উল্লেখ করেছেন।

সংবাদমাধ্যমগুলোর আর্থিক চ্যালেঞ্জও প্রতিবেদনে উঠে এসেছে। মাত্র ১৭ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা অনলাইনে সংবাদ পড়ার জন্য অর্থ ব্যয় করেন। একই সময়ে বিজ্ঞাপন আয়ের বড় অংশ চলে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর হাতে।

প্রতিবেদনে ভিডিও কনটেন্টের জনপ্রিয়তা বৃদ্ধি, ব্যক্তিনির্ভর কনটেন্ট নির্মাতাদের প্রভাব বিস্তার এবং মূলধারার সংবাদমাধ্যমের প্রতি মানুষের আস্থা হ্রাসের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। জরিপে অংশ নেওয়া মাত্র ৩৭ শতাংশ মানুষ বলেছেন, তারা সংবাদমাধ্যমের খবরে আস্থা রাখেন।

এদিকে, খবর জানতে এআই চ্যাটবট ব্যবহারের প্রবণতাও বাড়ছে। জরিপে অংশ নেওয়া প্রায় ১০ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা সপ্তাহে অন্তত একবার খবরের জন্য এআই চ্যাটবট ব্যবহার করেন। গত বছর এ হার ছিল ৭ শতাংশ।

সূত্র: এএফপি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ