Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:২০ পিএম, ১১ জুলাই ২০২৬

টেইলর সুইফটের বিয়ের অনুষ্ঠানের ‘আবর্জনা’ বিক্রি হচ্ছে অনলাইনে, কিনতে ১০০ ডলার গুনছেন ভক্তরা

মার্কিন পপ তারকা টেইলর সুইফটকে ঘিরে ভক্তদের উন্মাদনা নতুন নয়। তবে এবার সেই উন্মাদনা ভিন্ন মাত্রা পেয়েছে। এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে তার বিয়ের অনুষ্ঠানের বাইরে পড়ে থাকা পরিত্যক্ত জিনিসপত্র এখন সংগ্রহযোগ্য স্মারকে পরিণত হয়েছে। আর সেগুলো কিনতে ভক্তরা ব্যয় করছেন ১০০ মার্কিন ডলার পর্যন্ত। গত ৩ জুলাই অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানের পর নিউইয়র্কের শিল্পী জাস্টিন […]

টেইলর সুইফটের বিয়ের অনুষ্ঠানের ‘আবর্জনা’ বিক্রি হচ্ছে অনলাইনে, কিনতে ১০০ ডলার গুনছেন ভক্তরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মার্কিন পপ তারকা টেইলর সুইফটকে ঘিরে ভক্তদের উন্মাদনা নতুন নয়। তবে এবার সেই উন্মাদনা ভিন্ন মাত্রা পেয়েছে। এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে তার বিয়ের অনুষ্ঠানের বাইরে পড়ে থাকা পরিত্যক্ত জিনিসপত্র এখন সংগ্রহযোগ্য স্মারকে পরিণত হয়েছে। আর সেগুলো কিনতে ভক্তরা ব্যয় করছেন ১০০ মার্কিন ডলার পর্যন্ত।

গত ৩ জুলাই অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানের পর নিউইয়র্কের শিল্পী জাস্টিন গিগন্যাক অনুষ্ঠানস্থলের আশপাশ থেকে অতিথিদের ফেলে যাওয়া বিভিন্ন সামগ্রী সংগ্রহ করেন। পরে সেগুলো স্বচ্ছ, বায়ুরোধী প্লাস্টিকের ছোট কিউবের মধ্যে সংরক্ষণ করে বিক্রির জন্য তোলেন। তিনি এই সংগ্রহের নাম দিয়েছেন ‘পকেট গারবেজ’

ছোট কিউবের মূল্য রাখা হয়েছে ২৫ মার্কিন ডলার এবং বড় কিউবের দাম ১০০ ডলার। দাম তুলনামূলক বেশি হলেও টেইলর সুইফটের ভক্তদের আগ্রহে অল্প সময়ের মধ্যেই অধিকাংশ সংগ্রহ বিক্রি হয়ে যায়।

গিগন্যাক জানান, সংগ্রহ করা সামগ্রীর মধ্যে ছিল একটি রিং পপ ললিপপ, একটি হারানো এয়ারপড, এমনকি একটি ব্যবহৃত ওভুলেশন টেস্ট কিট। এছাড়াও অনুষ্ঠানস্থলের আশপাশ থেকে আরও বিভিন্ন ধরনের পরিত্যক্ত বস্তু সংগ্রহ করা হয়েছে। প্রতিটি কিউব এমনভাবে সিল করা হয়েছে, যাতে ভেতরের বস্তু সংরক্ষিত থাকে এবং কোনো ধরনের দুর্গন্ধ বাইরে না আসে।

জাস্টিন গিগন্যাকের কাছে এটি শুধু ব্যবসা নয়, শিল্পচর্চারও অংশ। গত প্রায় ২৫ বছর ধরে তিনি নিউইয়র্ক শহরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা পরিত্যক্ত জিনিস ছোট কিউবের মধ্যে সংরক্ষণ করে শিল্পকর্ম তৈরি করে আসছেন।

নিজের কাজ সম্পর্কে তিনি বলেন, “মানুষ যেসব জিনিস ফেলে দেয় বা গুরুত্ব দেয় না, আমি সেগুলোর মধ্যেও সৌন্দর্য, আনন্দ ও বিস্ময় খুঁজে পাই।”

তার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাস্টম স্মারকও বিক্রি হয়। এর আগে বহু দম্পতির বিয়ের স্মৃতি সংরক্ষণ করে বিশেষ কিউব তৈরি করেছেন তিনি। সেসব কিউবে বিয়ের শপথপত্র, আংটির বাক্স, টেবিল নম্বরসহ বিভিন্ন স্মারক সংরক্ষণ করা হয়েছে।

হাস্যরসের ছলে গিগন্যাক বলেন, “টেইলর ও ট্রাভিস চাইলে তাদের জন্যও আমি একটি বিশেষ স্মারক কিউব তৈরি করে দিতে পারি।”

বিশ্বজুড়ে টেইলর সুইফটকে ঘিরে ভক্তদের আগ্রহের নানা উদাহরণ রয়েছে। তবে তার বিয়ের অনুষ্ঠানস্থলের বাইরে পড়ে থাকা পরিত্যক্ত সামগ্রীও যে সংগ্রহযোগ্য স্মারকে পরিণত হতে পারে, সেটিই এবার আলোচনার নতুন বিষয় হয়ে উঠেছে।

সূত্র: ভয়েস ডটকম

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ